প্রকৌশলীদের দক্ষতা উন্নয়নে বিডিনগ-এর সম্মেলন
আগামী ২৭ জুন থেকে ১ জুলাই বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপ (বিডিনগ) ও ইন্টারনেট সার্ভিস প্রোভাইর্ডাস এসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এর যৌথ আয়োজনে কক্সবাজারে অনুষ্ঠিত হতে যাচ্ছে চতুর্দশ বিডিনগ সম্মেলন ও কর্মশালা। ইতোমধ্যে শুরু হয়েছে সম্মেলনের রেজিস্ট্রেশন। সম্মেলনে ১ দিন বিডিনগ সম্মেলন ও ৪ দিন টেকনিক্যাল কর্মশালা অনুষ্ঠিত হবে। কর্মশালায় ইন্টারনেট প্রকৌশলীদের জন্য সেগমেন্ট রাউটিং এবং সিস্টেম অ্যান্ড নেটওয়ার্ক সিকিউরিটি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে।
১২:৫১ পিএম, ১৫ জুন ২০২২ বুধবার